দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি...
ছবি সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জের পৌর শহরের চৌমুহনীতে অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে এলাকায় আতংক সৃষ্টির অভিযোগে আরেকজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে ১০ টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিফাদুন হোসেন আকাশ (১৯) উপজেলার গোয়াসপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি গোলাপগঞ্জের পৌর শহরের চৌমুহনীতে অস্ত্রের মহড়া দেয় একদল সন্ত্রাসী। এসময় তারা অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে।
ওই ভিডিও প্রকাশের পর এলাকাজুড়ে আতংকের সৃষ্টি হয়। পরবর্তীতে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় এজাহারভূক্ত পলাতক আসামি ছিলেন রিফাদুন হোসেন আকাশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার পৌরসভার সামনে থেকে গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, ‘পুলিশের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে মামলায় শুক্রবার রাতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও একই মামলায় আরও ৯জনকে গ্রেফতার করা হয় এবং আরও ২জন কোর্টে আত্মসমর্পন করেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।’
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ ও কুইজ প্রতিযোগিতা প্রমাণ করে যে, এই...
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অফিসের সম্মেলনকক্ষে আয়োজিত...
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের ‘সেরা যুব সংগঠক ও উদ্যোক্তা’ পদক ও সার্টিফিকেট পেয়েছেন সরকারি পদকপ্রাপ্ত সংগঠক, সমাজসেবী ও ‘নিরাপদ সড়ক বাস্তবায়ন চাই’-এর...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশ গঠনে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব...