গোয়াইনঘাটে ডিসির পরিদর্শন, দরিদ্র...
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শনের...
ছবি সংগৃহীত
নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার সাবেক কয়লা ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তার স্ত্রীর শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাসভবনে গেলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (১৫ আগস্ট) সকালে রায়নগরে নিহতদের বাসায় গিয়ে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহতের যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে আরিফ ইফতেখার ও মেয়ে সেলিনা সুলতানার সঙ্গে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ করেন।
পরিবারের সাথে আলাপ শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীকে চিহ্নিত ও গ্রেপ্তার করা শুধু ন্যায়বিচারের স্বার্থেই নয়, ন্যায়বিচার তো একটি অংশ মাত্র। তবে এর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো ভবিষ্যতে যেন এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এটি অপরাধীদের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।”
তিনি আরও বলেন, “সিলেটের সার্বিক নিরাপত্তা এবং দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তার স্বার্থে, যেন সবাই একটি নিরাপদ ও আশ্বস্ত বোধ করেন, সেজন্যই দ্রুত প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করা প্রয়োজন। ইনশাআল্লাহ, তা নিশ্চিত করা হবে।”
এসময় উপস্থিত ছিলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
এসএ/সিলেট
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শনের...
সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭১ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। দেশে বর্তমানে উন্নতমানের চিকিৎসাসেবা পাওয়া...
দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এ...
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...