ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ...
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত অধিকার রক্ষা এবং...
ছবি সংগৃহীত
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬)-এর সন্ধান ও দ্রুত জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
শনিবার (১ আগস্ট) নগরের একটি অভিজাত হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ জেলিনের মামা আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৮ জুলাই ২০২৬ (বুধবার) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে কোনো এক সময় খাদিমনগর ইউনিয়নের বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টারে অবস্থানকালে মো. আরিফুল্লাহ জেলিন নিখোঁজ হন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জেলিনের স্থায়ী বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার শীতলপুর গ্রামে। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি, মাঝারি গড়নের এবং ওজন প্রায় ৭০ কেজি।
পরিবার জানায়, তারা সিলেটে পৌঁছানোর আগেই জেলিনের সহকর্মী ও বন্ধু পরিচয়ে ধনঞ্জয় কুন্ড (পিয়াস) এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৪২৭।
পরিবারের দাবি, নিখোঁজ আরিফুল্লাহ জেলিনের কোনো ব্যক্তিগত শ্রু ছিল না। তবে কর্মস্থলে কোনো সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিরোধের জেরে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে তাদের সন্দেহ রয়েছে। এ বিষয়ে তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
মো. আরিফুল্লাহ জেলিনের সন্ধান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তাঁর মা ফরিদা ইয়াসমীন (০১৭৩৬-৭৪২৭২৪) অথবা মামা আবুল কালাম আজাদ (০১৭১৬-১৪৩৩৭৫)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এসএ/সিলেট
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত অধিকার রক্ষা এবং...
সিলেটের কানাইঘাট উপজেলার মালিক নাহার মেমোরিয়াল একাডেমীর অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সিলেট বাণী পত্রিকার উপদেষ্টা সম্পাদক মো. খয়রুল ইসলাম চৌধুরীকে...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত বৃহৎ জনপদ মরিচা। প্রায় ৪ হাজার মানুষের বসবাস এ গ্রামে; ভোটার সংখ্যা...
প্রতিটি শিশুর জন্য নিরাপদ বিদ্যালয়, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশ্বাস ও করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত হয়েছে।...