বিশ্বনাথে ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

post-title

প্রতীকি ছবি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::  সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতা আব্দুল মজিদ বকুলকে মারধরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ’সহ অঙ্গ-সহযোগী সংগঠনের ৭০ নেতাকর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ থানায় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল বাদী হয়ে দায়ের করা মামলা নং ১১ (তাং ১৪.০৯.২৬ইং)।

ঘটনার ৫ দিন পর নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শামীম আহমদ ওরফে চাক্কু শামীমকে প্রধান অভিযুক্ত করে থানায় দায়ের করার মামলায় ২০ জনকে এজাহারনামীয় ও আরোও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে।

মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম (সাং মুফতিরগাঁও), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিব মিয়া (সাং বিশ্বনাথ নুতন বাজার), নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকন (সাং চান্দশিরকাপন), সহ সভাপতি কয়েছ আহমদ (সাং জানাইয়া), সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন (সাং মুফতিরগাঁও), যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (সাং দৌলতপুর), রেজাউল ইসলাম রেজা (সাং শ্রীধরপুর), সাংগঠনিক সম্পাদক শেখ সালমান আহমেদ (সাং পাহাড়পুর), প্রচার সম্পাদক পারভেজ আহমদ (সাং বন্ধুয়া), যুবলীগ নেতা রাজন আহমদ অপু (সাং মুফতিরগাও), নিষিদ্ধ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক বিজয় (সাং তেলিকোনা), কার্যক্রম নিষিদ্ধ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশিক আলী (সাং সেনেরগাঁও), স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী (সাং শরিষপুর), এবং ওয়াজিবুল মিয়া (সাং মিরেরচর), হেলাল (সাং দক্ষিণ দশপাইকা), আইদিদ আহমেদ (সাং অজ্ঞাত), আবু আহমেদ তালহা (সাং অজ্ঞাত), নাইম আহমদ (সাং অজ্ঞাত), আব্দুল হক কুতুব (চকরামপ্রসাদ)।

থানায় ছাত্রদল নেতা বকুলের দায়ের করা লিখিত এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে বাদী পৌর শহরের টিএনটি রোডস্থ নিজ বাসায় অবস্থানকালে মামলার প্রধান অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদ ওরফে চাক্কু শামীমের নেতৃত্বে সমূহ অভিযুক্তরা রামদা, দা, চাইনিজ কুড়াল, লোহাড় রড়, জিআই পাইপ, লাঠি-সোঠা’সহ দেশীং অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতঘরে অনাধিকার প্রবেশ করে তার (বাদী)’র উপর হামলা করেন।

হামলায় তিনি গুরুত্বর আহত হন। হামলার সময় অভিযুক্তরা বাদীর বসতঘরে থাকা আলমিরা ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ভাংচুর করেছে বলে মামলার বাদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল তার লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেছেন।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এসএ/সিলেট