ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ...
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত অধিকার রক্ষা এবং...
ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি
ছবি সংগৃহীত
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর হাওয়াপাড়া, জেলরোড, বারুতখানা সহ আশপাশের এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আমাদের প্রিয় নেতা, আধুনিক বাংলাদেশের রূপকার ও জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে—জনগণের যেকোনো দুর্যোগে, সুখে-দুঃখে বিএনপিকে সবসময় পাশে থাকতে হবে। তারঁ নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের ন্যায় বর্তমানেও মাঠে থেকে কাজ করছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ রুখতে সিলেট মহানগর বিএনপি রাজপথে নেমেছে। বর্তমান সরকারের গণমুখী ও জনকল্যাণমূলক নীতিমালার কারণেই আজ রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক দলগুলো একযোগে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে।
তিনি মহানগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, আমাদের প্রত্যককে নিজ নিজ আঙিনা, ছাদ ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আমার নির্দেশ—আপনারা সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান, সচেতনতা সৃষ্টি করুন এবং পরিচ্ছন্নতা অভিযানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিন। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, জননেতা তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের মৌলিক অধিকার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের এই সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান আগামী দিনগুলোতে প্রতিটি ওয়ার্ডে আরও জোরদার করা হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের এই মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, শামীম মজুমদার, শুয়াইব আহমদ শোয়েব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহ সাংগঠনিক সম্পাদক শফিক নুর, সহ দপ্তর সম্পাদক- আব্দুল মালেক, সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক- আব্দুস সবুর রাসেল, কার্যনির্বাহী সদস্য আব্দুল মুমিন ও হারুনর রশীদ সহ সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এসএ/সিলেট
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত অধিকার রক্ষা এবং...
সিলেটের কানাইঘাট উপজেলার মালিক নাহার মেমোরিয়াল একাডেমীর অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সিলেট বাণী পত্রিকার উপদেষ্টা সম্পাদক মো. খয়রুল ইসলাম চৌধুরীকে...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত বৃহৎ জনপদ মরিচা। প্রায় ৪ হাজার মানুষের বসবাস এ গ্রামে; ভোটার সংখ্যা...
প্রতিটি শিশুর জন্য নিরাপদ বিদ্যালয়, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশ্বাস ও করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত হয়েছে।...