রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের...
শহীদ তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক: কবীর আহমদ সোহেল
সংগৃহীত
সিূলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আহবায়ক দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল বলেছেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাব আমাদের সহকর্মী। মহান রব যেন তার শাহাদাতকে কবুল করেন। জান্নাতের উচ্চ মাকাম দান করেন। শহীদ তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক। আমাদের সর্বোচ্চ চাওয়া এটাই।
সাম্প্রতিক সময়ে শহীদ তুরাব হয়ে গেছে বিভিন্ন সংস্থা সংগঠনের আত্মপ্রচারের মাধ্যম। আমরা তুরাব হত্যার বিচার চাই। কিন্তু তা নিয়ে আত্মপ্রচার চাইনা।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন।
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে নগরীর ৩২ নং ওয়ার্ডের সুন্দরবন আবাসিক এলাকার প্রধান সড়কের পাশে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়।
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফিরাত কামনায় ছদকায়ে জারিয়া হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং শহীদ সাংবাদিকের স্মৃতিকে সম্মান জানাতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড়ভাই আবুল আহসান মোঃ আজরফ জাবুর।
বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো চীফ ফয়সাল আমিন,
দৈনিক দেশবার্তা নিউজের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট বাণীর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দ্যা নিউ ন্যাশনের ব্যুরো চীফ শফিক আহমদ শফি, দৈনিক কাজির বাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রন্জন চন্দ, টাইমস
সিলেট ডটকমের সম্পাদক সাহেদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের ফটোগ্রাফার জয়নাল আবেদিন আজাদ ও দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর, সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।
কাওছার আহমদ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য নগরবাসীর সচেতনতা ও সম্মিলিত...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের প্রস্তুতি চলছে।...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...