হবিগঞ্জ ছাত্রলীগের সাবেক সাধারণ...
হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছিরুল ইসলাম মুফতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দিগ্ধ...
প্রতীকী ছবি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের তানভীর ও একই গ্রামের আবিদুল লস্কর (৩২)।
আহতরা হলেন, চুনারুঘাট উপজেলার শেখেরগাও গ্রামের সাহিদুল ইসলাম বাচ্চু ও গোছাপাড়া গ্রামের মিজান মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। এ সময় বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন জানান, জলসুখা ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এবং হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছিরুল ইসলাম মুফতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দিগ্ধ...
ফের ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার এই মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।সোমবার...
হবিগঞ্জের মাধবপুরে আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বিলাস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত...
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের রেশ না কাটতেই এই মহাসড়কে ফের সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।এবার ঢাকা-সিলেট...
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের জামিন মঞ্জুর...