হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে ২...
হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী...
ছবি সংগৃহীত
হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নোয়াগাঁও গ্রামের শিমুল আহমেদ ও রাজনগর গ্রামের মারুফ আহমেদ আনোয়ারপুর এলাকায় গেলে তাদের মাদক বিক্রির অভিযোগে আটক করেন আনোয়ারপুর গ্রামের মজিবুর রহমান।
এ সময় তাদের মারধর করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিমুল ও মারুফকে উদ্ধার করে।
এ ঘটনার জের ধরে আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ফজল মিয়া, আলমগীর, মো. সত্তর মিয়া, জয়নুদ্দিন, জিকির মিয়া, মফিল মিয়া, সজল হক, শিপন ও সজল মিয়াসহ ১০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. জাহিদুল হক জানান, ‘দুই গ্রামবাসীর মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
এসএ/সিলেট
হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী...
হবিগঞ্জের বাহুবলে সায়েদ মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত...
হবিগঞ্জের ধুলিয়াখাল মিরপুর আঞ্চলিক সড়কে মোটর সাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এই...
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি’র প্রচেষ্টায় হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ৪শ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ১৮০...
হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় আবারও খোয়াই নদীর তীররক্ষা বাঁধ ভেঙে গেছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বাঁধের একটি অংশ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে...