হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে ২...
হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের বাহুবলে সায়েদ মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত সায়েদ মিয়া উপজেলার চারগাও গ্রামের আমজদ মিয়ার পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সায়েদ মিয়া নামে ওই ব্যক্তি একজন মুরগি ব্যবসায়ী। তিনি প্রতিদিনের ন্যায় হরহরিয়া গ্রামের লাল টিলা এলাকায় অবস্থিত তার খামার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নির্জন স্থানে পৌছলে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই তাকে উপর্যপূরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।
তিনি বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কি কারণে হত্যাকান্ড হয়েছে সেই সম্পর্কে তদন্ত করছে পুলিশ। ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
এসএ/সিলেট
হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী...
হবিগঞ্জের বাহুবলে সায়েদ মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত...
হবিগঞ্জের ধুলিয়াখাল মিরপুর আঞ্চলিক সড়কে মোটর সাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে এই...
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি’র প্রচেষ্টায় হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ৪শ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ১৮০...
হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় আবারও খোয়াই নদীর তীররক্ষা বাঁধ ভেঙে গেছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বাঁধের একটি অংশ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে...