জকিগঞ্জে ছেলের মৃত্যুর দুই ঘণ্টার...
রোববার সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সদ্যবিবাহিত ছেলে মাসুক আহমেদের (৩৮) মৃত্যুর খবর এল বাড়িতে। সেই খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েন বাবা আব্দুল লতিফ।...
ছবি সংগৃহীত
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন।
সফরসূচি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রী মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করবেন। সিলেটে পৌঁছে দুপুরে তিনি বিজিবি সেক্টর সদর দপ্তরে উপস্থিত হয়ে Shimanto School of Surveillance and Drone Warfare-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি স্থিরচিত্র পর্বে অংশ নেওয়ার পাশাপাশি ড্রোন প্রদর্শনী উপভোগ করবেন।
সফরকালে স্বরাষ্ট্র মন্ত্রী বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত সভায় অংশগ্রহণ করবেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রী একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বাক্ষরিত সফরসূচির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসএ/সিলেট
রোববার সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সদ্যবিবাহিত ছেলে মাসুক আহমেদের (৩৮) মৃত্যুর খবর এল বাড়িতে। সেই খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েন বাবা আব্দুল লতিফ।...
সারাদেশের ন্যায় সিলেটেও ‘নজরুল বর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সিলেট নগরীর জেলা শিল্পকলা...
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন।সফরসূচি...
নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে অবস্থিত 'ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টার'-এ রবিবার দিবাগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন সিলেটের...
ঢাকায় গ্রেপ্তার হওয়া সিলেটের বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কাশেম পল্লবকে কারাগারে প্রেরণের নির্দেশ...