মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে...
হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।শুক্রবার...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় বানিয়াচং সদরের চাঁনপাড়া ও তোপখানা মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
স্থানীয়রা জানান, তোপখানা এলাকার একদল কিশোর স্থানীয় জুয়েল মাঠে ফুটবল খেলতে যায়। খেলা চলাকালে চাঁনপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা সেখানে গিয়ে তাদের খেলতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে উভয় মহল্লার লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সন্ধ্যার পর থেকে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। দফায় দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।
গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে৷
খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে সংঘর্ষ চালিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার সরদার ও গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টা পর রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ নাজমুল হক বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।’
এসএ/সিলেট
হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।শুক্রবার...
হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা...
নকল পণ্য, খাদ্যে বিষ, মোড়ক ও যথাযত কর্তৃপক্ষের অনুমোদন না থাকার প্রমাণ পাওয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ...
হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়ে পড়েছে। তারা নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখন কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজ শিশুদের...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে...