সুনামগঞ্জে আলোচিত ওয়ারিস হত্যা মামলায়...
সুনামগঞ্জ পৌর শহরের আলোচিত ওয়ারিস আলী হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে নলজুর নদীর ওপর নির্মিত ৬০ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন আর্চ সেতুসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
শুক্রবার সকাল ১১টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে ৬০ মিটার চেইনেজে নির্মিত আকর্ষণীয় আর্চ সেতুর ফিতা কেটে, ফলক উন্মোচন ও দুয়ার মাধ্যমে উদ্বোধন করেন তিনি। এসময় মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহ পাকের রহমত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ঈমাম হাফেজ জুবায়ের আহমদ। উদ্বোধনের পর সংসদ সদস্য পায়ে হেঁটে আর্চ সেতু পার হন।
আর্চ সেতু উদ্বোধনের পরপরই সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত জগন্নাথপুরে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৬ তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। একই সঙ্গে তিনি বিদ্যালয়টির নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
পরে তিনি ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নয়াবন্দর উচ্চ বিদ্যালয়ের ৫ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিকেলে কয়ছর আহমেদ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী সড়ক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন।
উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শনকালীন এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট জিয়াউর রহিম শাহীন, উপজেলা প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ন আহবায়ক আব্দুস সোবহান, সৈয়দ মোছাব্বির, সদস্য সাবেক সেক্রেটারি লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, সদস্য আছকির আলী, হাবিল মিয়া, আবুল হোসেন ডালিম, জুবেদ আলী লখন, নুরুল আমিন, শামিম আহমেদ, বিলাল আহমেদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী দলীয় ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সুনামগঞ্জ পৌর শহরের আলোচিত ওয়ারিস আলী হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে করে বেড়াতে গিয়ে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও...
সুনামগঞ্জ থেকে অবৈধ পথে বিদেশযাত্রার সঙ্গে জড়িত দালালচক্রের পূর্ণাঙ্গ তথ্য আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও বহনকারী একটি কালো রঙের কার সহ মাদক...
দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক যুবককে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগে দায়ের করা মামলায় হানিফ মিয়া (৩০) নামে এক যুবককে...