লন্ডনে জামায়াত নেতা কাজী নজমুলের...
যুক্তরাজ্যের লন্ডনের ইস্ট মসজিদ সংলগ্ন এলাকায় জুলাই বিপ্লবের অন্যতম সমন্নয়ক ও এনসিপি দক্ষিণাঞ্চলের মূখ্য সচিব হাসনাত আব্দুল্লাহ এমপি'র সমাবেশকে কেন্দ্র...
বর্ণাঢ্য আয়োজনে ‘স্বাদ’ রেস্তোরাঁর ২য় বর্ষপূর্তি উদযাপিত
ডেস্ক
শাহজাহান সেলিম বুলবুল (বিশেষ প্রতিনিধি, কানাডা) : কানাডা স্কারবোরো সাউথওয়েস্ট আসনের এমপি ডলি বেগম বলেছেন , কানাডায় আমাদের প্রবাসী উদ্যোক্তাদের হাত ধরে বাংলাদেশি ও এশিয়ান ব্যবসাগুলো যেভাবে ডেনফোর্থের মতো মূলধারার বাণিজ্যিক এলাকায় নিজেদের অবস্থান শক্ত করছে, তা সত্যিই গর্বের। তিনি আরও বলেন "স্বাদ’ রেস্তোরাঁ গত দুই বছর ধরে খাবারের মান, স্বাদ ও চমৎকার গ্রাহক সেবা বজায় রেখে স্থানীয় অর্থনীতি ও কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই ধরণের সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান শুধু আমাদের খাবারের ঐতিহ্যকেই তুলে ধরে না, বরং কর্মসংস্থান সৃষ্টি ও আমাদের সংস্কৃতির মেলবন্ধনেও বড় ভূমিকা রাখে।
তিনি ৩০ জুন মঙ্গলবার বিকাল ২টায় টরোন্টোর বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকা ডেনফোর্থ বাংলা টাউনে রেস্তোরাঁ ‘স্বাদ"এর ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল পার্টির এমপিপি প্রার্থী আহসানুল হাফিজ, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো-এর সাবেক সভাপতি সাদ চৌধুরী, সাবেক সভাপতি ও ট্রাস্টি মাহবুব চৌধুরী রনি এবং বর্তমান সভাপতি এবাদ চৌধুরী।
এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সাল আহমেদ, বিয়ানীবাজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদি শরিফ, প্রবাসী টিভির পরিচালক সাংবাদিক দিন ইসলাম, ক্রীড়া সংগঠক আলমগীর কবির সহ রেষ্টুরেন্টের পরিচালকবৃন্দ ,ব্যবসায়ী ও কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ডলি বেগম এমপি সহ বিশেষ অতিথিবৃন্দ কেক কেটে বর্ষপূর্তির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে
রেস্তোরাঁর পরিচালক বেলায়েত হোসেন ইমন তাঁর বক্তব্যে বলেন, গত দুই বছর ধরে প্রবাসীদের মাঝে খাঁটি এশিয়ান খাবারের স্বাদ ও মানসম্মত সেবা দিয়ে আসছি। তিনি আগামী দিনগুলোতেও খাবারের এই গুণগত মান ও ঐতিহ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং অনুষ্ঠানে আসার জন্য উপস্থিত সকল অতিথি, ব্যবসায়ী সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জুয়ে/সিলেট
যুক্তরাজ্যের লন্ডনের ইস্ট মসজিদ সংলগ্ন এলাকায় জুলাই বিপ্লবের অন্যতম সমন্নয়ক ও এনসিপি দক্ষিণাঞ্চলের মূখ্য সচিব হাসনাত আব্দুল্লাহ এমপি'র সমাবেশকে কেন্দ্র...
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন।...
যুক্তরাজ্যের ইপসহুইচ শহরে বসবাসকারী সুনামগঞ্জের ছাতক উপজেলার ব্রিটিশ বাংলাদেশি আবু সাঈদ নুনু (যুক্তরাজ্যে ব্যবহৃত নাম: মোহাম্মদ সাইয়িদ) শিশু ধর্ষণ ও যৌন...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আন্দোলনের...
এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন সদ্য লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়া অ্যান্ডি বার্নহাম। রাজা...