লন্ডনে জামায়াত নেতা কাজী নজমুলের...
যুক্তরাজ্যের লন্ডনের ইস্ট মসজিদ সংলগ্ন এলাকায় জুলাই বিপ্লবের অন্যতম সমন্নয়ক ও এনসিপি দক্ষিণাঞ্চলের মূখ্য সচিব হাসনাত আব্দুল্লাহ এমপি'র সমাবেশকে কেন্দ্র...
দুই কিশোরীর বিরুদ্ধে ১৪টি যৌন অপরাধে দোষী সাব্যস্ত, আজীবন যৌন অপরাধী নিবন্ধনেও অন্তর্ভুক্তির নির্দেশ
সংগৃহীত
যুক্তরাজ্যের ইপসহুইচ শহরে বসবাসকারী সুনামগঞ্জের ছাতক উপজেলার ব্রিটিশ বাংলাদেশি আবু সাঈদ নুনু (যুক্তরাজ্যে ব্যবহৃত নাম: মোহাম্মদ সাইয়িদ) শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় মোট ২৩ বছরের বর্ধিত (Extended) সাজা পেয়েছেন।
জানা যায়, ৪৩ বছর বয়সী আবু সাঈদ নুনুর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের জালালিচর (স্কুলবাড়ি) গ্রামে। তিনি লন্ডনপ্রবাসী মৃত আবুল কাসেমের ছোট ছেলে।
পুলিশ জানায়, ২০১৮ সালে প্রথম এসব অপরাধের অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ইংল্যান্ডের ইপসহুইচের কুইন্সবেরি রোডের সাবেক বাসিন্দা মোহাম্মদ সাইয়িদের বিরুদ্ধে মামলা আদালতে গড়ায়। চার দিনব্যাপী বিচার শেষে জুরিবোর্ডের সংখ্যাগরিষ্ঠ রায়ে তিনি দোষী সাব্যস্ত হন।
আদালতে প্রমাণিত অপরাধগুলোর মধ্যে রয়েছে চারটি ধর্ষণ, একটি ধর্ষণের চেষ্টা, ১৩ বছরের কম বয়সী শিশুর প্রতি দুটি যৌন নিপীড়ন, শিশুর সঙ্গে ছয়টি যৌন কার্যকলাপ এবং যৌনাঙ্গে অনুপ্রবেশের মাধ্যমে একটি যৌন নিপীড়নের ঘটনা।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, এসব অপরাধ দুইজন ভুক্তভোগীর বিরুদ্ধে সংঘটিত হয়। অপরাধ সংঘটনের শুরুতে একজনের বয়স ছিল ১৩ বছরের নিচে এবং অন্যজনের বয়স ছিল ১৬ বছরের নিচে। ঘটনাগুলো ২০১০-এর দশকের শুরুর দিকে সংঘটিত হলেও বর্তমানে দুই ভুক্তভোগীই প্রাপ্তবয়স্ক।
ইপসহুইচ ক্রাউন কোর্টে সাজা ঘোষণার সময় আদালত মোহাম্মদ সাইয়িদকে ২২ বছরের কারাদণ্ড এবং কারামুক্তির পর অতিরিক্ত এক বছর লাইসেন্সের অধীনে সরকারি তত্ত্বাবধানে থাকার নির্দেশ দেন। অর্থাৎ, তার মোট সাজা ২৩ বছরের বর্ধিত (Extended) সাজা হিসেবে গণ্য হবে।
আদালত বলেন, Extended Sentence গুরুতর সহিংস বা যৌন অপরাধে দোষী ব্যক্তিদের ক্ষেত্রে প্রদান করা হয়, যাতে কারামুক্তির পরও নির্দিষ্ট সময় সরকারি তত্ত্বাবধানে রেখে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এ ছাড়া আদালত তাকে আজীবনের জন্য Sex Offenders Register (যৌন অপরাধীদের নিবন্ধন)-এ অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
এদিকে, আবু সাঈদ নুনুর আত্নীয়স্বজন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের মামাতো ভাই নুনুর ২৩ বছরের সাজা হয়েছে।
যুক্তরাজ্যের পুলিশ ওয়েবসাইট- https://www.suffolk.police.uk/news/suffolk/news/news/2026/april/man-jailed-for-multiple-sexual-assault-offences-against-children/
টিএ/ছাতক
যুক্তরাজ্যের লন্ডনের ইস্ট মসজিদ সংলগ্ন এলাকায় জুলাই বিপ্লবের অন্যতম সমন্নয়ক ও এনসিপি দক্ষিণাঞ্চলের মূখ্য সচিব হাসনাত আব্দুল্লাহ এমপি'র সমাবেশকে কেন্দ্র...
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন।...
যুক্তরাজ্যের ইপসহুইচ শহরে বসবাসকারী সুনামগঞ্জের ছাতক উপজেলার ব্রিটিশ বাংলাদেশি আবু সাঈদ নুনু (যুক্তরাজ্যে ব্যবহৃত নাম: মোহাম্মদ সাইয়িদ) শিশু ধর্ষণ ও যৌন...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আন্দোলনের...
এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন সদ্য লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়া অ্যান্ডি বার্নহাম। রাজা...