কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১৮ মে) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।
এর আগে গত ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হন বিদ্যুৎ বিভাগের আরও দুই কর্মচারী হেলপার নানু মিয়া ও গাড়িচালক কামরুল ইসলাম।
জানা যায়, রাতে কাজ শেষে তিন কর্মচারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা এসে তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত হারুন আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজিসহ চালককে আটক করে থানায় নিয়ে গেলেও পরে চালক পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, নিহতের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...
মৌলভীবাজারে পৃথক ঘটনায় সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার...
অসুস্থ ছেলেকে অলৌকিকভাবে সুস্থ করার আশ্বাস এবং ভয়াবহ ক্ষতির আশঙ্কা দেখিয়ে এক মায়ের কাছ থেকে দুই দফায় ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার...
কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউবিসিসিএ লি.) দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন...
মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন মর্মে নিজের ফেসবুক পোস্টে...