সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।সোমবার (৮ জুন)...
ছবি সংগৃহীত
শিশু অপহরণ মামলার প্রধান আসামিসহ দু’জনকে আটক করেছে র্যাব-৯। সোমবার (১৮ মে) বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা থানার মাউনপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে মো. নিজাম উদ্দিন ও ময়মনসিংহের হালুয়াঘাট থানার বিলডুরা এলাকার শরিফা বেগম।
র্যাব জানায়, নরসিংদী জেলার শিবপুর থানার ধানুয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন ছাকিনা আক্তার ও তার তিন বছরের মেয়ে উম্মে হানি। শরিফার সাথে ছাকিনা খুবই আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সুবাদে গত ১৫ মে সকালে ছাকিনা নাইট ডিউটি শেষে ঘুমাতে যাওয়ার আগে শরিফা তার মেয়েকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন।
কিন্তু ঘুম থেকে উঠে আর তিনি শরিফা বা তার মেয়েকে খুঁজে পাননি। এ অবস্থায় তিনি ধারনা করেন, শরিফা পরিকল্পিতভাবে তার মেয়েকে অপহরণ করে থাকতে পারেন। তিনি এ ব্যাপারে শিবপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং শরিফা ও নিজামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে শরিফা স্বীকার করেছেন যে, উম্মে হানিকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দিয়েছেন। তাদের দু’জনকে শিবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসএ/সিলেট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।সোমবার (৮ জুন)...
চট্টগ্রামের মিরসরাইয়ে বালুভর্তি পিকআপের সঙ্গে সিলেটগামী একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামমুখি লেনে ট্রেন চলাচল বন্ধ আছে। চিনকি...
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে...
শিশু অপহরণ মামলার প্রধান আসামিসহ দু’জনকে আটক করেছে র্যাব-৯। সোমবার (১৮ মে) বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে...