নগরীতে ৩২ ঘণ্টায় ৭০ জন গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী, হকার, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতার হওয়া আসামিরা রয়েছেন।

অভিযানে ৫০ গ্রাম গাঁজা এবং ২৩ বস্তা ভারতীয় চা-পাতার গুঁড়া উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এছাড়া ৮৭টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এসএমপির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএ/সিলেট