দুই দিনের সফরে সিলেট আসছেন...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির...
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নির্বাচনের পূর্বে জনগণকে দেয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। ইতোমধ্যে সরকার ঘোষিত কয়েকটি উন্নয়ন বাস্তবায়নও করা হয়েছে।
আগামী দিনেও অনুদানসহ সকল উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আশাকরি সরকারের উন্নয়ন কাজে সবাই আন্তরিকভাবে সহযোগীতা করবেন। আর দেশে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে সিলেট’সহ বিশ্বনাথ-ওসমানীনগরেও ব্যাপক উন্নয়ন হবে।
তিনি বুধবার (১ জুলাই) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি স্বেচ্ছাধীন তহবিলের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৭০ জন উপকারভোগীর মধ্যে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা রুমেল আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের এমপি ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা প্রজেশ দাশ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্বাস আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব, বর্তমান যুগ্ম সম্পাদক মনির আহমদ, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, বাদশা মিয়া, কৃষকদর নেতা আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, যুবদল নেতা সৌরভ আহমদ লাকি, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ প্রমুখ’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসএ/সিলেট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির...
সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে...
সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্রে চার বন্ধু মিলে বেড়াতে এসে গোসল করতে নেমে একজন নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার দিকে সিলেটের...
সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন ব্যক্তি আহত হয়েছেন।...
সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত...