কুমিল্লায় জসীম হত্যা : প্রধান...
কুমিল্লায় জসীম উদ্দিনকে হত্যা করে সিলেটে আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি নাজমুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কোতোয়ালি...
ছবি সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।
২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা দেশের মধ্যে এটাই প্রথম। আইন অনুযায়ী ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণার নির্দেশনা রয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল ওই শিশু। এ সময় মাঠে ঘাস কাটছিল চাঁদপুর গ্রামের শাকিল হোসেন। শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে শাকিল।
শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে কান্নাকাটি করতে করতে বাবার কাছে পৌঁছায় ওই শিশু। ওইদিনই শিশুটাকে হাসপাতালে ভর্তি এবং গাংনী থানায় শাকিল এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে শিশুটির পিতা।
রায় ঘোষণাকালে আসামি শাকিল হোসেন আদালতে উপস্থিত ছিল। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর ও জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মাত্র ২৯ কার্য দিবসে রায় ঘোষণা করেন আদালতে। বিচার ব্যবস্থায় যা একটি মাইল ফলক হিসেবে দেখছেন অনেকে। শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দ্রুততম সময়ের মধ্যে রায় প্রদান ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিউকিটর (পি পি) তুহিন অরণ্য। মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে এই প্রথম ২৯ কার্য দিবসের মধ্যে রায় ঘোষণা বিচার প্রার্থীদের জন্য ইতিবাচক বলে জানান তিনি।
এসএ/সিলেট
কুমিল্লায় জসীম উদ্দিনকে হত্যা করে সিলেটে আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি নাজমুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কোতোয়ালি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।সোমবার (৮ জুন)...
চট্টগ্রামের মিরসরাইয়ে বালুভর্তি পিকআপের সঙ্গে সিলেটগামী একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামমুখি লেনে ট্রেন চলাচল বন্ধ আছে। চিনকি...
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে...
শিশু অপহরণ মামলার প্রধান আসামিসহ দু’জনকে আটক করেছে র্যাব-৯। সোমবার (১৮ মে) বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে...