ওসমানী হাসপাতালে হামলা-সংঘর্ষের পর...
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও...
ছবি সংগৃহীত
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ সময় ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, টমেটো, ফেন্সিডিল, চকলেট, জিলেট ব্লেড, পাউডার, চিনি, বিভিন্ন ধরনের ফল ও মিনিপ্যাক শ্যাম্পু জব্দ করা হয়।
একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, রসুন, সুপারি এবং অবৈধ বালু-পাথর বহনকারী একটি বারকি নৌকাও আটক করা হয়। ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।
বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৪ লাখ ৪৬ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও...
নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে...
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ...
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও এক যুগপূর্তি পালিত হয়েছে আজ।এ উপলক্ষে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ,...
সিলেট সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ে কঠোর হুশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, আগামী ১ আগস্ট থেকে চিরুনি অভিযানে নামবে প্রশাসন।...