শাহপরাণে অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই...
সিলেটে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ...
ছবি সংগৃহীত
আগামী ৭ মে ‘বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস’যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের এক প্রস্তুতিমূলক কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম। সভাটি সঞ্চালনা করেন সোসাইটির সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ মে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। দিবসের শুরুতে সকাল ৯টায় সারদা হলস্থ ইউনিট অফিসে দলীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হবে।
এরপর সকাল ৯টা ১৫ মিনিটে মানব প্রাচীর এবং সকাল ১০টায় জেলা পরিষদ চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরতে সকাল ১০টা ৩০ মিনিটে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হবে এক বিশেষ আলোচনা সভা।
রেড ক্রিসেন্টের মানবিক সেবার অংশ হিসেবে দুপুরে মাতৃমঙ্গল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণের সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
বক্তারা মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিটি উদ্যোগকে তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটির সকল কর্মসূচী সফল ও সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম,কার্যকরী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, আবু সাইদ, কামরুজ্জামান দিপু,পারভেজ আহমদ,তাহসিন হাসান চৌধুরী, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি
এসএ/সিলেট
সিলেটে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ...
দক্ষিণ সুরমায় ৪৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৭৪০ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় শুঁটকি পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাকও জব্দ করা হয়।...
সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দুই কর্মকর্তা যোগদান করেছেন। সোমবার (২৩ নভেম্বর) তাঁরা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে...
সারা দেশে নিষিদ্ধ গোষ্ঠীর চলমান নাশকতার প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর (মঙ্গলবার) সিলেট বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বড় এই কর্মসূচি সফল...
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত ও সহজ সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের সন্তানদের মধ্যে দেশপ্রেম ও দেশের...