দোয়ারায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২২৩ বোতল বিদেশি মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভপুর উপজেলার পলাশ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক পৌনে ১০টায় তথ্য পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হন এবং রাত ১০টার দিকে সেখানে পৌঁছালে ৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।
আটকদের জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের কাছে মাদকদ্রব্য হিসেবে বিদেশি মদ রয়েছে। পরবর্তীতে তাদের কাছ থেকে ১টি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর লুকানো অবস্থায় ২২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— মো. সাখাওয়াত হোসেন, মো. রাজু আহমেদ ওরফে রাজন আলী এবং তানভীর আহমেদ সাগর। তারা সবাই সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদেরকে উদ্ধারকৃত আলামতসহ বিশ্বম্ভপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে...
ভারতের মেঘালয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ জুন) তাহিরপুর থানা পুলিশ আটকদের সুনামগঞ্জ আদালতে...
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ২ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা...
নৈতিক মূল্যবোধসম্পন্ন, মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনের আহ্বান জানিয়ে ছাতকে অনুষ্ঠিত হয়েছে তরুণ লেখক ও ইতালি প্রবাসী মাওলানা শামীম আহমদ রচিত “পরিচ্ছন্ন সমাজ...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ ভারতীয় সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম...