টাইমস কুয়েতের প্রধান সম্পাদকের সাথে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

post-title

ছবি সংগৃহীত

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, সম্প্রতি কুয়েতের বহুল প্রকাশিত দৈনিক ইংরেজি টাইমস কুয়েত- পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক তারেক ইউসুফ আল শুমাইমরির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তথা আন্তর্জাতিক রাজনীতি ও কুয়েত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণে গণমাধ্যমের ক্রমবিকাশমান ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

আলোচনার বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বিষয়ে তুলে ধরেন, যা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

এছাড়াও তিনি কুয়েতে বসবাসরত বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে বৃহত্তর সচেতনতা ও পারস্পরিক সহমর্মিতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার ও বাংলাদেশি নাগরিকদের ভূয়সী প্রশংসা করেন।

এসএ/সিলেট