বৈরী আবহাওয়া : ঢাকাগামী ইউএস-বাংলার...
ইউএস-বাংলা এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক...
ছবি সংগৃহীত
মহানগর পুলিশের শাহপরাণ থানার অভিযানে প্রায় ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যান আটক করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেজরটিলা এলাকায় চোরাচালান পণ্যবাহী যানবাহন শনাক্ত করতে একটি চেকপোস্ট বসানো হয়।
এ সময় ভারতীয় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো-অ-১১-২৯৮০) থামার সংকেত দেওয়া হলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে মিরাপাড়া এলাকা থেকে কাভার্ড ভ্যানটি আটক করে। তবে চালক ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
আটককৃত কাভার্ড ভ্যান তল্লাশি করে ১৪২ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার মোট ওজন ৪ হাজার ২৬০ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ জানায়, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, জিরা জব্দের ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
ইউএস-বাংলা এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক...
টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসহায়তা জোরদার করতে দেশের ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ...
সিলেটে প্রতারণায় দায়ে দায়ের করা মামলায় যুক্তরাজ্যপ্রবাসী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক...
সিলেটের বিয়ানীবাজারে চাঞ্চল্যকর রায়কা আক্তার রিয়া (১৭) হত্যার দায়ে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। নিহত রিয়া স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন...