বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে...
কানাইঘাট প্রতিনিধি: “তরুণদের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২৬ উপলক্ষে...
সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিলেট নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন ও দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে রাস্তার পাশে আধুনিক ড্রেন নির্মাণের কাজও চলমান রয়েছে।
রোববার (১৪ জুন) সকালে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া এলাকায় সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, “নগর উন্নয়নের অংশ হিসেবে আমরা বিভিন্ন এলাকায় সড়ক ২৫ ফুট পর্যন্ত প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। সাদারপাড়া এলাকার বাসিন্দারা নিজেদের মূল্যবান ভূমির অংশ ছেড়ে দিয়ে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই সহযোগিতার ফলে সড়কটি ১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “একটি এলাকার উন্নয়ন তখনই টেকসই হয়, যখন স্থানীয় জনগণ সেই উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হন। সাদারপাড়াবাসী যে আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব দেখিয়েছেন, তা অন্যান্য এলাকার জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।”
সড়ক ও ড্রেন নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হবে এবং একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবীর সুহিন, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপী, সিসিকের সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেব, উপ-সহকারী প্রকৌশলী আহমেদ রহমানসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
কানাইঘাট প্রতিনিধি: “তরুণদের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২৬ উপলক্ষে...
মহানগর পুলিশের অভিযানে ৫০ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। আর ট্রাফিক বিভাগ ১৫০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার (১১ জুলাই) রাত ১২টা থেকে...
সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতকের দৌলতপুর হাফিজিয়া মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ১৭ জুন (বুধবার)...
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক দু’বারে সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক মো. শরফ উদ্দিন খসরু শুক্রবার দিবাগত রাত ১০টায় পীরের বাজারস্থ মাসুক ভিলা নিজ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীতে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব...