আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই,...
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের...
ছবি সংগৃহীত
সিলেটের বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়। বিষয়টি রোববার (১৪ জুন) বিকেলে নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল।
আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের উপর শাম্বাপুর এলাকার মৃত শাহ গোলাম নবী ও রশিদা বেগমের ছেলে শাহ শাহরিয়ার চিশতী (২১) এবং বরিশাল জেলার গৌরনদী উপজেলার চন্দনপুরহাট গ্রামের মুসলিম মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে মো. তামিম হোসাইন (২৪)। তামিম বর্তমানে সিলেটের এয়ারপোর্ট থানার গোয়াইপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ-১২-৯৩৫২) তল্লাশি করে শাহরিয়ার ও তামিমের হেফাজত থেকে ১০০ পিস ভারতীয় বেনারশী শাড়ি এবং ৬০০ পিস রঙ ফর্সাকারী ক্রিম জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনজরুল আলম জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের...
সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ...
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে ৬৯ জনে...
মহানগর পুলিশের শাহপরাণ থানার অভিযানে প্রায় ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যান আটক করা হলেও কাউকে...
সিলেটের বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।শনিবার...