পুশইন ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ ভারতীয় সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম...
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান
তাজিদুল ইসলাম
নৈতিক মূল্যবোধসম্পন্ন, মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনের আহ্বান জানিয়ে ছাতকে অনুষ্ঠিত হয়েছে তরুণ লেখক ও ইতালি প্রবাসী মাওলানা শামীম আহমদ রচিত “পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব” গ্রন্থের পরিচিতি ও বিতরণ অনুষ্ঠান। এ উপলক্ষে ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সমাজে নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, অসহিষ্ণুতা ও দায়িত্ববোধের সংকট সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় অনুশাসন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা বলেন, একটি সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে বই ও সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গ্রন্থটির লেখক মাওলানা শামীম আহমদ। তিনি তাঁর গ্রন্থ রচনার পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “একটি উন্নত ও আদর্শ সমাজ গঠনের জন্য শুধু রাষ্ট্র বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোগই যথেষ্ট নয়; বরং প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক গুণাবলির চর্চার মাধ্যমেই আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারি।”
তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব” গ্রন্থে সমাজের নানা অসঙ্গতি, দায়িত্ববোধের গুরুত্ব এবং ইতিবাচক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বইটি পাঠকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক চিন্তাধারার বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য-সচিব মো. খালেদ মিয়া, মো. আক্তারুজ্জামান, মো. সাকির আমীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. মোশাহিদ আলী, মাহমুদ আলী, অজিত কুমার দাশ, নাজমুল হাসান জুয়েল, মো. ফজল উদ্দিন, ফারুক আহমেদ নোমান, আবুবকর সিদ্দিক চৌধুরী, দিলোয়ার হুসেন, মো. লোকমান হুসেন, পাপলু মিয়া, মোহাম্মদ আলীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সাংবাদিকদের হাতে “পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব” গ্রন্থের কপি তুলে দেওয়া হয়। বইটি হাতে পেয়ে সাংবাদিকরা এর বিষয়বস্তু সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং সমাজ সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
সচেতনতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টিএ/ছাতক
সুনামগঞ্জ প্রতিনিধিঃ ভারতীয় সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম...
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকারী প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সরকার...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) হাসনাত হোসাইনকে...
জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে অবিলম্বে মুক্তির...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সাগরিকা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল মনাফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে...