তাহিরপুর পাহাড়ি ঢলে ভেসে আসা...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও এলাকায় টানা ৮ থেকে ৯ দিনের ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে...
ছবি সংগৃহীত
জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর পৌরপয়েন্টে জগন্নাথপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়। জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম আলো প্রতিনিধি অমিত দেবের পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল,জগন্নাথপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নয়াদিগন্ত প্রতিনিধি হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক শ্যামল সিলেট প্রতিনিধি গোলাম সারোয়ার, কার্যনির্বাহী সদস্য কালের কন্ঠ প্রতিনিধি আলী আহমদ, আজকের পত্রিকা প্রতিনিধি জুয়েল আহমদ, সদস্য শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, আজকালের খবর পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আলী হোসেন খান,জগন্নাথপুর গ্রামের প্রবীণ মুরব্বি সাবেক মেম্বার আব্দুল করিম গেদন, শেখ আবু মিয়া, ব্যবসায়ী শেখ আলী আহমদ, সমাজকর্মী রাজু আহমদ,বিএনপি নেতা আব্দুল মান্নান,তঞ্জব আলী,আব্দুল হেকিম,আবুল খায়ের,শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম খেজর, মাদক বিরোধী আন্দোলনের নেতা লিমান ভূঁইয়া, মাহবুব,রনি মায়হান,নানু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিবাদী সাংবাদিক আমিনুর রহমান জিলুর নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, কোন ধরনের তদন্ত ছাড়াই সাংবাদিক আমিনুর রহমান জিলুকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করেছে। সাংবাদিকতার মতো মহান পেশার মর্যাদা অক্ষুন্ন রাখতে তাকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য গত ২ জুন উপজেলা সদরের থানরোডস্হ তাঁর পত্রিকা কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে জগন্নাথপুর গ্রামের জহিরুল ইসলাম লাল মিয়া বাদী হয়ে সিলেট সাইবার ট্রাইব্যালে একটি মামলা দায়ের করেন।
এসএ/সিলেট
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও এলাকায় টানা ৮ থেকে ৯ দিনের ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে...
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ।শনিবার (১১ জুলাই)...
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন আশার আলো প্রবাসী সোসাইটি তাদের উপদেষ্টা মরহুম ক্বারী সাইফুদ্দিন...
টানা কয়েকদিনের বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদী...
সোহেল মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে গ্রামীণ সড়ক উন্নয়নে হেরিংবোন (এইচবিবি) প্রকল্পের অর্ধ কোটি টাকার সড়ক নির্মাণ কাজে ব্যাপক...