জগন্নাথপুরে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

post-title

ছবি সংগৃহীত

জগন্নাথপুরে হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য  সম্পদ রক্ষায় দুই দিনের অভিযান চালিয়ে আড়াই লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল ও রিং জাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলা প্রশাসন ও  মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা  আল আমিনের নেতৃত্বে  উপজেলার রসুলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের ৫ হাজার মিটার কারেন্ট জাল ও মিরপুর ইউনিয়নের  সরাইল বিল, চিতুলিয়ার হাওর, কাটাগাঙ্গ ডহরে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা মূল্যের ৪০টি রিং জাল উদ্ধার করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্ত্বরে  জনসম্মুখে মাছ শিকারের এসব অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিন জানান, হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য  সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। 

এসএ/সিলেট