তাহিরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ...
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার...
ইছামতী নদীতে অভিযান চালিয়ে খালেক (২৭) ও সুজন (২৫)-কে আটক; সীমান্তবর্তী কাজীরগাঁও-সোনাপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অনুসন্ধান অব্যাহত
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতকের সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি বাংলা ড্রেজার জব্দ এবং দুইজনকে আটক করেছে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে ছাতক থানার ১ নম্বর ইসলামপুর ইউনিয়নের দারুগাখালী গ্রামে ফজর আলীর বসতবাড়ির পাশের ইছামতী নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী কাজীরগাঁও-সোনাপুর (কলাবাগান) এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলা ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিলেন। এভাবে নির্বিচারে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর তীর, পরিবেশ ও ভূপ্রকৃতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার নতুন মেঘেরগাঁও গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে খালেক (২৭) এবং মো. জয়েদ আলীর ছেলে সুজন (২৫)।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি বাংলা ড্রেজার জব্দ করা হয়। নৌ পুলিশ জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ছাতক নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, সরকারি অনুমতি ছাড়া নদী থেকে বালু উত্তোলন পরিবেশ ও নদী সংরক্ষণে বিদ্যমান আইনের সুস্পষ্ট লঙ্ঘন। নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় প্রশাসনও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
টিএ/ছাতক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার...
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল অভিযান...
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন এলাকায় ইজারা ব্যতীত অবৈধভাবে মরা চেলা নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। নদের...
সুনামগঞ্জের ছাতক উপজেলার কপলা কাজী রেজিয়া নুর দাখিল মাদ্রাসায় দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দিনব্যাপী বিনামূল্যের আই ক্যাম্প।...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালুর স্টক থেকে চুরি হওয়া ছয়টি মোটর উদ্ধার করেছে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় একটি ইঞ্জিনচালিত...