জগন্নাথপুরে পুলিশের অভিযানে ২ মাদক...
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল অভিযান...
ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও দরিদ্র ছানি রোগীদের আধুনিক লেন্স সংযোজনে ফ্রি অপারেশন
সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলার কপলা কাজী রেজিয়া নুর দাখিল মাদ্রাসায় দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দিনব্যাপী বিনামূল্যের আই ক্যাম্প। চক্ষু সেবায় ২৮ বছর পূর্তি (১৯৯৮–২০২৫) উপলক্ষে ডাচ্-বাংলা ব্যাংকের “দৃষ্টি” প্রকল্পের আওতায় এবং ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগর, সুনামগঞ্জ এ ক্যাম্পের আয়োজন করেছে।
আগামী ২২ জুলাই ২০২৬ (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাজী রেজিয়া নুর দাখিল মাদ্রাসা, কপলা (কপলা বাজার), ছাতক, সুনামগঞ্জ প্রাঙ্গণে এ আই ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে আগত সকল চক্ষু রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে। এছাড়া পরীক্ষার মাধ্যমে নির্বাচিত দরিদ্র ছানি রোগীদের ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগরে আধুনিক লেন্স সংযোজনের মাধ্যমে দক্ষ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ দেওয়া হবে।
নির্বাচিত রোগীদের হাসপাতাল যাওয়া-আসা এবং থাকার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। তবে রোগীদের নিজস্ব খাবারের খরচ বহন করতে হবে। অপারেশনের পর রোগীদের একটি কালো চশমা ও দুটি আই ড্রপ বিনামূল্যে প্রদান করা হবে। পাশাপাশি অপারেশন-পরবর্তী সময়ে নিয়মিত ফলোআপ ও চেকআপের ব্যবস্থাও থাকবে।
আয়োজকরা আরও জানিয়েছেন, ছানি রোগীদের আই ক্যাম্পে অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, একটি সচল মোবাইল নম্বর এবং একজন অভিভাবক সঙ্গে নিয়ে আসতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগর, সুনামগঞ্জ সদর কার্যালয়ে যোগাযোগ করা যাবে। যোগাযোগ নম্বর: ০১৭৯৫-৭০৯৬০৪, ০১৭৪৫-৩৮৭৮৫১ এবং ফোন: ০২-৯৯৮৮৪২১১৬।
আয়োজকরা সকল চক্ষু রোগীকে নির্ধারিত সময় আই ক্যাম্পে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জনস্বার্থে এ তথ্য নিজ নিজ এলাকার হাট-বাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অনুরোধ জানিয়েছেন, যাতে অধিক সংখ্যক অসহায় ও দরিদ্র মানুষ এ সেবার সুফল ভোগ করতে পারেন।
টিএ/ছাতক
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল অভিযান...
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন এলাকায় ইজারা ব্যতীত অবৈধভাবে মরা চেলা নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। নদের...
সুনামগঞ্জের ছাতক উপজেলার কপলা কাজী রেজিয়া নুর দাখিল মাদ্রাসায় দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দিনব্যাপী বিনামূল্যের আই ক্যাম্প।...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালুর স্টক থেকে চুরি হওয়া ছয়টি মোটর উদ্ধার করেছে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় একটি ইঞ্জিনচালিত...
সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক ও পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে ক্রাশারমিল ও বালুর স্টক থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরি করে আসা সংঘবদ্ধ...