প্রবীণ সংবাদপত্র কর্মী সৈয়দ দারা মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী শুক্রবার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের প্রবীণ  সংবাদপত্র কর্মী, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি সৈয়দ দারা মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী (১২ জুন) ২০২৩ সালের এই দিনে সকাল সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

সৈয়দ দারা মিয়া প্রায় দীর্ঘ ৪০ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে সংবাদপত্র পেশার সাথে জড়িত ছিলেন। সিলেটে সংবাদপত্র বিপণন ও হকার্সদের অধিকার আদায়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। আমৃত্যু তিনি সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সহ-সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিনয়ী ব্যবহার ও কাজের প্রতি একাগ্রতা সংবাদপত্র মহলে আজও স্মরণীয়। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনার জন্য পরিবার ও সাবেক সহকর্মীদের পক্ষ থেকে সকলের নিকট বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এই উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ১২ জুন (২০২৬ইং), রোজ শুক্রবার বাদ আসর ঐতিহাসিক হযরত শাহজালাল (র:) মাজার মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি

এসএ/সিলেট