শ্রীমঙ্গলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।গ্রেপ্তারকৃতের নাম মো. লিটন (৩২)। তিনি...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।গ্রেপ্তারকৃতের নাম মো. লিটন (৩২)। তিনি শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের বাবুল আহমেদের ছেলে।
মঙ্গলবার (৯ জুন) রাতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের চৌমুহনী এলাকা থেকে আসামি লিটনকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, লিটন কুমিল্লা জেলার চান্দিনা থানার মামলা নং-২, তারিখ ০১ ডিসেম্বর ২০০৯, জিআর নং-১৯৪/০৯ ও দায়রা নং-১০৭৫/১৪ এর দণ্ডিত আসামি। মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৩(খ)/২১/৩৩ ধারায় দায়ের করা হয়েছিল।
মামলার বিচারে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।গ্রেপ্তারকৃতের নাম মো. লিটন (৩২)। তিনি...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে ২৫টি তফসিলি ব্যাংকের মাধ্যমে মোট ১ কোটি ৮৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা...
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন নামে এক...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদে বসে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে...
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার ২নং...