আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই,...
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের...
ছবি সংগৃহীত
সিলেটের এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগান এলাকা থেকে ৯.৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৯।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল ) রাত আনুমানিক পৌনে ১১টায় র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল তারাপুর চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক পুরুষ ও এক নারী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের কাছে মাদকদ্রব্য রয়েছে। পরে তাদের দেখানো মতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩টি প্যাকেট থেকে মোট ৯.৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— অন্তর পাল ও শিল্পী পাল। তারা উভয়েই তারাপুর চা বাগান এলাকার বাসিন্দা।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাদের উদ্ধারকৃত আলামতসহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগএ তথ্যটি নিশ্চিত করেছেন। এছাড়াও মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের...
সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ...
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে ৬৯ জনে...
মহানগর পুলিশের শাহপরাণ থানার অভিযানে প্রায় ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যান আটক করা হলেও কাউকে...
সিলেটের বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।শনিবার...