নবীগঞ্জে ধর্ষণের হুমকির অভিযোগে...
হবিগঞ্জের নবীগঞ্জে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ...
ছবি সংগৃহীত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দায়ের করা একটি গণধর্ষণ মামলার এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে র্যাব-৯ এর একটি দল সিলেটের কোতোয়ালি থানাধীন একটি রেস্টুরেন্টের ৪র্থ তলায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি মো. জামাল মিয়া (৩০)-কে গ্রেফতার করে।
তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার সুরাবই এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, ভিকটিম কুমিল্লা জেলার দেবীদ্বার থানার অধিবাসী। পারিবারিক বিরোধের জেরে প্রায় চার মাস আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। পরে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শৈলজুড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এ সময় সুমন মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে সুমন মিয়া ভিকটিমকে তার ভাইয়ের বাড়িতে নেওয়ার কথা বলে শায়েস্তাগঞ্জের অলিপুর সিটি পার্ক এলাকায় নিয়ে যান। পথে সুরাবই এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন অভিযুক্ত তাদের গতিরোধ করে। এ সময় সুমন মিয়া পালিয়ে গেলে অভিযুক্তরা ভিকটিমকে জোরপূর্বক পাশের একটি রাবার বাগানে নিয়ে যায় এবং পর্যায়ক্রমে গণধর্ষণ করে।
পরদিন সকালে ভিকটিমকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
র্যাব জানায়, এর আগে এই মামলার আরও তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগজানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের নবীগঞ্জে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ...
হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ৩...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিউটি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী ও তার ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ ঘটনা...