নগরীতে ১১৯ জন গ্রেফতার, ১৭১...
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১১৯ জনকে গ্রেফতার করেছে। এই অভিযান আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত...
সংগৃহীত
সিলেটের কানাইঘাটে যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ও কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) কানাইঘাট সরকারি কলেজ সংলগ্ন ইন্টারন্যাশনাল স্কুলে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। কমিউনিটি এন্ড রোরাল ডেভেলাপমেন্ট (কার্ড) ও রহমান এন্ড নেসা ফাউন্ডেশন যৌথভাবে এ আয়োজন করে। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। রেটিনা আই হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টার এর পরিচালক চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজুর রহমান উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় কানাইঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিক আহমদ ও স্থানীয় সাংবাদিক আলিম উদ্দিন আলিম আয়োজকদেরকে সহযোগিতা করেন।
কার্ড এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ মো. মোস্তফা মিয়া জানান, কানাইঘাটের গ্রামীণ জনপদের মাঝে কার্ড বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছে। এবারও পৌর এলাকায় চোখের ছানি পড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।
কার্ড এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুল বলেন, প্রবাসে থাকলেও সর্বদা মন পড়ে থাকে জন্মভ‚মিতে। মা ও মাটির টানে নিজ এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে এ সেবা শুরু করেছি। পর্যাক্রমে আমাদের এ চিকিৎসা সেবা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, ড. জাকি মোস্তফা টুটুল কানাইঘাটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি কানাইঘাট উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ^বিদ্যালয় অধ্যয়নকালে সিলেট জেলা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এরপর দেশে একটি কলেজে কিছুদিন শিক্ষকতা করে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি দেন। সেখানেও তিনি দল গঠনে নিজেকে সম্পৃক্ত করেন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কাওছার আহমদ
নিজস্ব প্রতিবেদক
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১১৯ জনকে গ্রেফতার করেছে। এই অভিযান আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।বুধবার...
রায়হান হত্যা মামলায় বিলাল মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে...
নগরের সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। নিহত মাহাদি আনজুম...
যুক্তরাজ্যে অবস্থানরত মেয়ে আনিকা হক চৌধুরীকে স্বামী...