সিলেটে শহীদ সাংবাদিক তুরাবের কবর...
চব্বিশের জুলাই গণআন্দোলনে সিলেটের রাজপথে দায়িত্ব পালনকালে পুলিশের নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও...
‘পুলিশকে তদন্তে মানা করে’ চিরকুট
নগরের সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।
নিহত মাহাদি আনজুম (১৫) সিলেট ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ও সুবিদবাজার মিয়া ফাজিলচিশতের বাসিন্দা মৃত মিসবাহ উদ্দিন ও ডা. রুলী বিনতে রহিম দম্পত্তির সন্তান। ফাজিল চিশতের ১৩/৩ নং বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতো মাহদী।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ফায়ারসার্ভিস ও বিমানবন্দর থানা পুলিশ ওই ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মাহদীর ঝুলন্তটি মরদেহ উদ্ধার করে। এসময় ওই কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটটটি মাহদীর লেখা বলে ধারণা করা হচ্ছে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করতে পারে। তবে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, উদ্ধার করা চিরকুটে ইংরেজিতে লেখা ছিলো- মরদেহের যেনো কোন ময়না তদন্ত না করা হয় এবং পুলিশ যেনো এ ঘটনার কোন তদন্ত না করে। ওসি জানিয়েছেন, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরীর পর লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেখানে তার ময়না তদন্ত সম্পন্ন করা হবে।
এসএ/সিলেট
চব্বিশের জুলাই গণআন্দোলনে সিলেটের রাজপথে দায়িত্ব পালনকালে পুলিশের নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করতে সরকার নতুন নীতিমালা ও মূল্যবোধভিত্তিক...
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামে একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত সৈয়দ আহমদ (শারীফ) (২২)...
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কাপনাকান্দি গ্রামে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে আপন ভাতিজার হামলায় গুরুতর আহত হওয়ার এক মাস পর মারা...
মহানগর এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।রোববার (২৬ জুলাই)...