সিলেট সীমান্তে অভিযানে ৬৬ লাখ টাকার পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বুধবার (১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সোনালীচেলা, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি, দমদমিয়া, তামাবিল, সংগ্রাম, সোনারহাট ও লাফার্জ বিওপি এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, গরু, শাড়ি, কম্বল, সুপারি, চিনি ও মদ জব্দ করা হয়।

জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএ/সিলেট