নগরীতে ১১৯ জন গ্রেফতার, ১৭১...
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১১৯ জনকে গ্রেফতার করেছে। এই অভিযান আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত...
প্রতীকি ছবি
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ নিয়ে গত দুৃদিনে সিলেটে ৫ শিশু মারা যায়। আর চলতি মাসে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
রোববার দুই শিশু মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সকাল ৯টা ও ১০টায় শিশু দুইটি মৃত্যু হয়েছে। হামের উপসর্গ ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিলো শিশুটি। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তার। এরআগে শুক্রবার একই দিনে তিন শিশুর মৃত্যু হয় হামের উপর্সগ নিয়ে।
এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম-এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৯০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোন রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৬৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৮০ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে।
সন্দেহভাজন ১৯০ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ১০ জন চিকিৎসাধীন আছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সকাল ৯টা ও ১০টায় শিশু দুইটি মৃত্যু হয়েছে। হামের উপসর্গ ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিলো শিশুটি। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তার। এরআগে শুক্রবার একই দিনে তিন শিশুর মৃত্যু হয় হামের উপর্সগ নিয়ে।
এরআগে, শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে জানানো হয়, আগের ২৪ ঘন্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। মারা যাওয়া এই ৩ শিশুর মধ্যে একজন সিলেটের জালালাবাদ এলাকার ৯ মাস বয়সী হুমায়রা, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এছাড়া অপর ২জন সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ ও ৫ মাস বয়সী তউফিক তারা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এসএ/সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১১৯ জনকে গ্রেফতার করেছে। এই অভিযান আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত...
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।বুধবার...
রায়হান হত্যা মামলায় বিলাল মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে...
নগরের সুবিদবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। নিহত মাহাদি আনজুম...
যুক্তরাজ্যে অবস্থানরত মেয়ে আনিকা হক চৌধুরীকে স্বামী...