মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ...
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
ছবি সংগৃহীত
সিলেটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের জনজীবনে নানা সমস্যা ক্রমাগত দেখা দেয়।
সম্প্রতি দেশে হাম-রুবেলার প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও আশার কথা হচ্ছে, সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় অল্প সময়ের মধ্যেই এ রোগের প্রকোপ সহনীয় পর্যায়ে নেমে আসবে।
তিনি আরও বলেন, সরকারের অন্যান্য টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সিলেট সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আশা করা যায়, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনেও সিলেট এগিয়ে থাকবে। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন নাগরিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের টিকাদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় জানানো হয়, সিলেট জেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৮৫৬ জন শিশু। ইতোমধ্যে গত ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৭৯ হাজার ৫২৪ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ। জেলার ১২টি স্থায়ী ও ২ হাজার ৪৪৯টি অস্থায়ীসহ মোট ২ হাজার ৪৬১টি কেন্দ্রে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত নিয়মিতভাবে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ টিকা প্রদান করা হবে।
সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, ডব্লিউএইচও-এর বিভাগীয় সমন্বয়ক সুফি মো. খালেদ বিন লুৎফরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রবিবার (৭ জুন) দুপুরে নগরীর...
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন বলেছেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারা এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমেই...
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...