মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ...
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
ফাইল ছবি
সিলেট মহানগর পুলিশের অভিযানে ৪৩জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ৮ পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের পৃথক পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, মাদকসেবী, সন্দেহজনক ও হকারসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মহানগরী থেকে পরোয়ানাভুক্ত ৪জন, মাদক সেবনের দায়ে ১৬ জন, সন্দেহজনক ৮ জন এবং কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৫ জন হকারকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, সোমবার (২০ এপ্রিল) ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, এবং মহানগর পুলিশ আইনে ৩৬ জনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে নিয়মিত মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং মাদক সংশ্লিষ্ট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৭ বোতল বিদেশি মদ ও ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মেট্রো অধ্যাদেশে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১৬ বস্তায় প্রায় ৮০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই দিনে ট্রাফিক বিভাগের অভিযানে ৫২টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৮৫টি যানবাহন আটক করা হয়। মামলা দেওয়া যানবাহনের মধ্যে ট্রাক ৫টি, প্রাইভেটকার ৭টি, সিএনজি ২১টি, মোটরসাইকেল ১৪টি এবং অন্যান্য ৫টি রয়েছে। আটক যানবাহনের মধ্যে ট্রাক ২টি, প্রাইভেটকার ৪টি, সিএনজি ২৯টি, মোটরসাইকেল ৪০টি এবং অন্যান্য ১০টি রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
এসএ/সিলেট
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রবিবার (৭ জুন) দুপুরে নগরীর...
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন বলেছেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারা এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমেই...
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...