নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষায় দ্রুত...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের...
সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা
ছবি সংগৃহীত
সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা শনিবার ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সামগ্রিক উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সভায় ক্লাবের চতুর্থ ও পঞ্চম তলার সংস্কার ও আধুনিকায়ন, ক্লাবে লিফট স্থাপন ও এনআরবি হেল্প ডেস্ক স্থাপন এবং ক্লাব সদস্যদের জন্য প্রশিক্ষণ আয়োজন নিয়ে আলোচনা হয়। সভায় জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ক্লাব সদস্য সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন, ক্লাব সদস্যদের সন্তান-সন্ততিদের জন্য বৃত্তি চালু এবং ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা চালু করাসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর সভায় তাদের পারিবারিকভাবে পরিচালিত ‘নূর ফাউন্ডেশনে’র পক্ষ থেকে ক্লাবের সাংবাদিকদের কল্যাণে (সন্তানদের স্কুলে ভর্তিসহ আনুষাঙ্গিক ব্যয় মেটানোর জন্য) এবার প্রাথমিকভাবে এক লক্ষ টাকা বরাদ্দ করার ঘোষণা দেন। ক্লাব সভাপতি ক্লাবের সামগ্রিক উন্নয়নে সব মহলের সহযোগিতা কামনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি মো. ফয়ছল আলম, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, আনাস হাবিব কলিন্স ও জেরজিজ ফাতেমা।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের...
সিলেট নগরীতে বিভিন্ন অভিযোগে ১৬২ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়,...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে...
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ ও দর্শনই এ দেশের আপামর...
বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ, কানাইঘাট বুরহান উদ্দিন রোড সম্প্রসারণ ও উন্নয়ন এবং কানাইঘাট উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় সার্বিক কার্যক্রম দ্রæত চালু ও...