জগন্নাথপুরে ৫০ শয্যার স্বাস্থ্য...
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন গুত্বপূর্ণ পদে...
নিজ বসতঘরে দুর্ঘটনায় প্রাণ গেল, এলাকায় শোকের ছায়া; আসরের পর জানাজা অনুষ্ঠিত হবে।
প্রতীকী ছবি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশ আলী (রহ.) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে জাউয়া বাজার ইউনিয়নের ১নং ব্লকের ৩নং ওয়ার্ডের দক্ষিণ বড়কাপন গ্রামে নিজ বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে কৈতক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জাউয়া বাজার পুলিশ কেন্দ্রের ইনচার্জ হযরত আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের মুরুব্বিরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন স্থানীয় শালিস ব্যক্তিত্ব রেজা মিয়া তালুকদার, ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুন নূর, কবি আহমদ আল কবির চৌধুরী, মোহাম্মদ তাজ উদ্দিন, আব্দুর রউফ, আতাউল হক, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, হারিছ আলী ও অযুদ মিয়াসহ আরও অনেকে।
পরিবার সূত্রে জানা গেছে, মরদেহের ময়নাতদন্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ আসরের নামাজের পর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
টিএ/ছাতক
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন গুত্বপূর্ণ পদে...
সুনামগঞ্জের ছাতকে স্থানীয় একটি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।সোমবার (১ জুন)...
সুনামগঞ্জ ছাতক উপজেলার ৫ নং চরমহল্লাহ ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য...
পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাব।এক শুভেচ্ছা বার্তায়...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও...