দেশ ভালো নেই, সরকার ফ্যাসিবাদের...
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...
ছবি সংগৃহীত
শ্রম প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে আন্তরিকভাবে কাজ করছে।
দক্ষ জনশক্তি তৈরি করে মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট উপজেলা-র ১২নং সদর ইউনিয়নের গহড়া গ্রামে এক কিলোমিটার আরসিসি সড়কের নির্মাণকাজের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষিত বেকারদের জন্য ভাষা শিক্ষা, কারিগরি ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, কোম্পানিগঞ্জ-এর হাইটেক পার্কে একটি আধুনিক প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলা হবে, যা দ্রুত দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাধানগর বাজার জিসি সড়ক থেকে গহড়া দোয়ারিখেল গ্রাম পর্যন্ত প্রায় ২ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে বন্যা ও দুর্যোগসহনীয় সাবমারসিবল আরসিসি সড়ক নির্মাণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
এসএ/সিলেট
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...
সিলেট নগরের এয়ারপোর্ট থানা এলাকায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক যুবককে ডেকে এনে অপহরণ, মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে...
মহানগরীর আম্বরখানা এলাকায় হোটেল নিউ লেমন গার্ডেন (আবাসিক)-এ অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের দায়ে ৬ জন যুবক ও ৩ জন যুবতীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন)...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত নৈসর্গিক...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২ জুন)...