নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষায় দ্রুত...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের...
ছবি সংগৃহীত
সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মকসুদ আলী আর নেই। শনিবার (১১ এপ্রিল) সকালে নগরীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “অধ্যাপক সৈয়দ মকসুদ আলী ছিলেন একজন আদর্শবান শিক্ষক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ।
সমাজ বিনির্মাণে এবং শিক্ষার প্রসারে তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে সিলেটবাসী একজন নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালো।” মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বর্ণাঢ্য জীবনের অধিকারী অধ্যাপক সৈয়দ মকসুদ আলী কেবল রাজনীতিতেই নয়, শিক্ষা ও সামাজিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুতোওয়াল্লির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের...
সিলেট নগরীতে বিভিন্ন অভিযোগে ১৬২ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়,...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে...
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ ও দর্শনই এ দেশের আপামর...
বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ, কানাইঘাট বুরহান উদ্দিন রোড সম্প্রসারণ ও উন্নয়ন এবং কানাইঘাট উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় সার্বিক কার্যক্রম দ্রæত চালু ও...