সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী...
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
ছবি সংগৃহীত
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কানাইঘাটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং দশম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধ ও বৃহস্পতিবার এ মেলার আয়োজন করা হয় উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান স্টল দেয়। এতে শিক্ষার্থীরা তাদের নিজেদের আবিষ্কৃত বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ইত্যাদি পদর্শণ করেন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী মেলায় উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল।
সমাপনী দিন বৃহস্পতিবার বিকেল ৩টায় বিজয়ী প্রতিষ্টান এবং কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বমর্ণ, কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা প্রাণ কৃষ্ণ হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ মেলার বিষয় বস্তু তুলে ধরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের আগামী দিনের দেশে ও জাতির সুনাগরিক হিসেবে গড়ে তুলার আহবান জানানো হয়।
এসএ/সিলেট
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি...
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ...
জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে...
মহানগরীর কোতোয়ালী মডেল থানার অভিযানে চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত...