সিকৃবিতে ৮ বিদেশী শিক্ষার্থীর সনদ...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও...
ছবি সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে অনেক খবর ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণই ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্র-সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এই রুটিন আগের সরকার নির্ধারণ করেছে এবং প্রশ্নপত্রও ইতোমধ্যে মুদ্রণ সম্পন্ন হয়েছে। তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
শিক্ষা মন্ত্রণালয়কে নিজের ইবাদতখানা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, ছাত্র শিক্ষক কিংবা অভিভাবক নয় বরং সদিচ্ছার অভাবেই শিক্ষাখাতকে ধ্বংস করা হয়েছে। বিগত সরকারের মন্ত্রীসহ দায়িত্বরতদেরই দায় নিতে হবে।
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী। তিনি জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে এবং আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।
এছাড়া অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং আইন যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কোচিং সেন্টার মনিটরিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
এসএ/সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরবর্তীতে...
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ–এর বাংলা বিভাগকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত অ্যালামনাই...
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৭। একইসঙ্গে আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু...
হাসিনা সরকারের পতনের পর ২০২৪-এর ২৬ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক হলের শিক্ষার্থীদেরকে জোরপূর্বক বের করার...