দেশ ভালো নেই, সরকার ফ্যাসিবাদের...
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...
ছবি সংগৃহীত
সিলেটে হাম আক্রান্ত দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে এটিই প্রথম মৃত্যু।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দু'দিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর, সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, সিলেট বিভাগে হাম ও রুবেলার পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। বিভাগে এ পর্যন্ত মোট ৩৭ জন রোগীর হাম শনাক্ত হয়েছে।
এছাড়া ওসমানী হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা আইসোরেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিট চালু রা হয় বলে জানান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
এসএ/সিলেট
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...
সিলেট নগরের এয়ারপোর্ট থানা এলাকায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক যুবককে ডেকে এনে অপহরণ, মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে...
মহানগরীর আম্বরখানা এলাকায় হোটেল নিউ লেমন গার্ডেন (আবাসিক)-এ অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের দায়ে ৬ জন যুবক ও ৩ জন যুবতীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন)...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত নৈসর্গিক...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২ জুন)...