সিকৃবিতে ৮ বিদেশী শিক্ষার্থীর সনদ...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও...
ছবি সংগৃহীত
শিক্ষা ও গবেষণায় উদ্ভাবন, উৎকর্ষ এবং বৈশ্বিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক পরিমন্ডলে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
মালয়েশিয়ার শীর্ষস্থানীয় দুটি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এবং আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে পৃথক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৩১ মার্চ) মালয়েশিয়ার মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়ি। এর আগে গতকাল ইন্টারনেশন্যাল ইসলামীক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)-এর গোম্বাক ক্যাম্পাসে রেক্টর কার্যালয়ে প্রথম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়ি। এ সময় শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণায় দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই অংশীদারিত্বের ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং উদ্ভাবনী প্রযুক্তি আদান-প্রদানের নতুন সুযোগ সৃষ্টি হবে হবে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসায়িক উদ্ভাবনের ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশি¬ষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সিনিয়র শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরবর্তীতে...
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ–এর বাংলা বিভাগকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত অ্যালামনাই...
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৭। একইসঙ্গে আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু...
হাসিনা সরকারের পতনের পর ২০২৪-এর ২৬ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক হলের শিক্ষার্থীদেরকে জোরপূর্বক বের করার...