ছাতকের হাওর থেকে যুবকের মরদেহ...
সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর হাওর থেকে বুরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘটিত মিতা বেগম হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২ জুন) রাতে সিলেটের কোম্পানীগঞ্জ এলাকা থেকে খাদিজা বেগম (২৩) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
বুধবার (৩ জুন) দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত খাদিজা বেগম দিরাই উপজেলার নতুন বাগবাড়ী এলাকার টিটু মিয়ার স্ত্রী। বিষয়টি বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, নিহত মিতা বেগম দিরাই উপজেলার বাগবাড়ি (কান্দাহাটি) এলাকার বাসিন্দা ছিলেন। গত ২৯ মে সন্ধ্যায় মিতার ফুপাতো ভাই উজ্জ্বল মিয়া তার পাওনা সাড়ে সাত হাজার টাকা চাইতে গেলে অলি মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোঁটা দিয়ে উজ্জ্বল মিয়াকে মারধর করে গুরুতর আহত করে।
উজ্জ্বল মিয়ার চিৎকার শুনে মিতা বেগম ও তার মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন। পরে একই সন্ধ্যায় মিতার চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, অভিযুক্তরা মিতা বেগমকে মারধর করে চুল ধরে টেনে ঘরের ভেতরে নেওয়ার চেষ্টা করছে।
এক পর্যায়ে অভিযুক্ত টিটু মিয়া হাতে থাকা গাছের ডাল দিয়ে মিতা বেগমের মাথার ডান পাশে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মারধরের ফলে তিনি অজ্ঞান হয়ে গেলে অভিযুক্তরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্বজনরা মিতা বেগমকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে রাতে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর হাওর থেকে বুরহান উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত...
শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষিণ খুরমা ইউনিয়নকে একটি আধুনিক, দক্ষ ও আত্মনির্ভরশীল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত...
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার বড় কাপন পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি সমিতির দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে...
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন গুত্বপূর্ণ পদে...
সুনামগঞ্জের ছাতকে স্থানীয় একটি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।সোমবার (১ জুন)...